বিবিধ

গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল

গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের ৯৬ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি আসাদ খান, সম্পাদক রশিদ মন্ডল

 

গাজীপুর সিটি কর্পোরেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত কমিটির উদ্বোধনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত কমিটিতে ৯৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয় এবং সভাপতি আসাদ খান,সাধারন সম্পাদক রশিদ মন্ডল।

 

শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি আসাদ খান।

 

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গোলজার হোসেন,উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সিনিয়র এডভোকেট লাকী আক্তার, দুদকের পিপি ও সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার মশিউর রহমান, পরিচালক সাইদুর রহমান, শফিক আহমেদ, বিউটি রহমান এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

 

সভায় উপদেষ্টা মন্ডলীসহ ৯৬ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি আসাদ খান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ মন্ডল এবং প্রধান উপদেষ্টা মো. শাহিন আলম সরকার।

 

প্রধান বক্তা মফিজুর রহমান সোহেল বলেন, মানবাধিকার কোনো দয়া নয়, এটি মানুষের জন্মগত অধিকার। গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এখানে লাখ লাখ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।

 

তিনি বলেন, যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানেই আপনাদের সাহসিকতার সাথে নিরপেক্ষ থেকে ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় বিশেষ নজর দিতে হবে। এটি একটি অরাজনৈতিক সংগঠন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

 

তিনি আরও জানান, ২০২৫ সালের ৭ জানুয়ারি নিবন্ধিত সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ১৪০০+। এর মধ্যে ৪৭২ জন এডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী রয়েছেন। দেশব্যাপী বিভাগ, জেলা, উপজেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে কমিটি রয়েছে।

 

অনুষ্ঠানে গাজীপুর জেলা, কালিয়াকৈর ও ধামরাই উপজেলা কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button