অপরাধ
ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল: গ্রেফতার ৫
ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল: গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত নিয়মিত মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— ১। সাব্বির আহমেদ শাহ আলী (৩০), ২। আরিফুর রহমান সোহাগ (৩০), ৩। আক্তার হোসেন (৪৯), ৪। মোঃ আরিফ (৩৮) এবং ৫। মারুফ মিয়া (২৪)
ফতুল্লা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে পলাতক অপরাপর আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

