বিবিধ

কে”স ক্যাফে এন্ড রেড চপস্টিক রেস্টুরেন্ট এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কে"স ক্যাফে এন্ড রেড চপস্টিক রেস্টুরেন্ট এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

নারায়ণগঞ্জের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রতিষ্ঠানটির কর্ণধারসহ আমন্ত্রিত অতিথিরা।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ফকির গ্রুপের ডি এম ডি এফ এম জামান নিয়াজ, পরিচালক এফ এম জামান ফাবি, পি এইচ শিপিং লিমিটেড এর চেয়ারম্যান হাবিব হাসান তালুকদার, কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট এর কর্ণধার ফকরুল ইসলাম রাহাত, আজাদ রিফাত ফাইবার্স (প্রা.) লি.- এর পরিচালক তাইজুল ইসলাম রাজীব, মাহমুদুল ইসলাম রিফাত, সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার মাত্র এক বছরে কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট গ্রাহকদের কাছে পরিচিতি ও আস্থা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত সেবা এবং বৈচিত্র্যময় খাবারের আয়োজনকে প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়।

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট এর খাবারের তালিকায় রয়েছে পিৎজা, পাস্তা, স্যুপ, শেক, জুস, কফি ও বিভিন্ন ডেজার্ট। এছাড়া গ্রাহকদের রুচি ও চাহিদা বিবেচনায় নিয়মিত নতুন নতুন খাবার যুক্ত করার উদ্যোগ রয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট এর কর্ণধার ফকরুল ইসলাম রাহাত বলেন, এক বছর আগে যে স্বপ্ন নিয়ে কে’স ক্যাফের যাত্রা শুরু করেছিলাম, আজ গ্রাহকদের ভালোবাসা ও আস্থায় সেই পথচলা আরও শক্ত হয়েছে। আমাদের কাছে শুধু ব্যবসা নয়, গ্রাহকদের সন্তুষ্টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবসময় মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, কে’স ক্যাফের এই পথচলায় যারা শুরু থেকে পাশে ছিলেন, বিশেষ করে আমাদের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও উন্নত সেবা ও নতুন নতুন খাবার নিয়ে গ্রাহকদের পাশে থাকতে চাই।

পরে অতিথি ও উপস্থিত সবার অংশগ্রহণে কেক কেটে কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Back to top button