নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুলিশ সুপার কাপ ফাইনাল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুলিশ সুপার কাপ ফাইনাল অনুষ্ঠিত

২০ আগস্ট, ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বহুমুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অত্র স্কুলের কৃতি ছাত্র-ছাত্রী যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে তাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় এবং উপস্থিত অন্যান্য অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পুলিশ সুপার মহোদয়
তাদের এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানান।
মেধা ও সংস্কৃতির বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও খেলাধুলার প্রসারেও অত্র বিদ্যালয় বিশেষ ভূমিকা রেখে আসছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আজ বিদ্যালয় প্রাঙ্গণে একটি নতুন শহিদ মিনার এবং একটি আধুনিক শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়।
দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে নবম শ্রেণি দশম শ্রেণিকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এছাড়া উক্ত অনুষ্ঠানগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

