সিদ্ধিরগঞ্জে আড়াই হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে আড়াই হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) ও আগের দিন শনিবার (১৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
১. মোঃ সজীব (২৫), পিতা- মোঃ রুস্তম আলী, সাং- মজলিশপুর, মতলব উত্তর, চাঁদপুর; বর্তমান ঠিকানা: উত্তর রসুলবাগ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
২. মোঃ রুবেল হোসেন (৩৫), পিতা- মৃত ফরিদ মিয়া, সাং- বালিনা, বুড়িচং, কুমিল্লা; বর্তমান ঠিকানা: মিজমিজি কান্দাপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩. মোঃ জাহাঙ্গীর শেখ (৫০), পিতা- মৃত আঃ লতিফ শেখ, সাং- কুড়িগাঁও, লৌহজং, মুন্সিগঞ্জ; বর্তমান ঠিকানা: সুবাড্ডা পূর্বপাড়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গত শনিবার (১৬ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডাধীন রসুল বাজার এলাকায় সিরাজের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায় এসআই (নিঃ) মোঃ শাহ আলমের নেতৃত্বাধীন একটি চৌকস দল। এ সময় মো. সজীবের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া নয়টার দিকে এসআই (নিঃ) মোঃ সালেকুজ্জামান ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে কান্দাপাড়া বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। সেখান থেকে মো. রুবেল হোসেন ও মো. জাহাঙ্গীর শেখকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

