বন্দর থানায় ৩ কেজি গাঁজা সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার
বন্দর থানায় ৩ কেজি গাঁজা সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন ইসলাম।
১. মো. রাকিব হাসান (২২), পিতা: মনির হোসেন, মাতা: আয়েশা বেগম, সাং- ফুলহর (রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া), মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ। স্থায়ী ঠিকানা: ফতেহাবাদ (মালেক মেম্বারের বাড়ির পাশে), দেবীদ্বার, কুমিল্লা।
২. মো. রানা (১৭) (আইনের সহিত সংঘাতে জড়িত শিশু), পিতা: আমানউল্লাহ আমান, মাতা: সুমি বেগম, সাং- ফুলহর (ফুলহর প্রাইমারী স্কুলের পাশে), মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক সাড়ে এগারোটায় (২৩:৩০ ঘটিকা) বন্দর থানাধীন মদনপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন মদনপুর কবরস্থান সংলগ্ন আন্দিরপাড় কাওসার ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে মোট ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে (পিসিপিআর যাচাই করে) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

