অপরাধ

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাফিজ শেখ (২২) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল ১১ জুন (বৃহস্পতিবার) রাতে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

​এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৯:২৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের আটি হাউজিং ‘বিসমিল্লাহ টাওয়ার’ এর সামনের পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ হাফিজ শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত হাফিজ শেখ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার বাংলা বাজার চরলাল এলাকার মৃত রিংকুর ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় আব্দুল হাই মেম্বারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরও জানায়, হাফিজের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে চলমান রয়েছে।

​মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Back to top button