কন্যার বিয়ের দাওয়াত নিয়ে প্রধানমন্ত্রী পযন্ত পৌঁছে গেলেন টিপু
কন্যার বিয়ের দাওয়াত নিয়ে প্রধানমন্ত্রী পযন্ত পৌঁছে গেলেন টিপু

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি তাঁর ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের নিমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট টিপু তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন:
“আমার দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং রাজনৈতিক অভিভাবক, নেতাকর্মীদের আস্থার শেষ ভরসা, বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমার ছোট মেয়ে নুসরাত জাহান খান সৃষ্টির বিয়ের দাওয়াত প্রদান করলাম।”
ফেসবুকে প্রকাশিত ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে হাস্যোজ্জ্বল মুখে অ্যাডভোকেট টিপুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ও খবরটি প্রকাশের পর বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকেই নবদম্পতির জন্য শুভকামনা জানানোর পাশাপাশি এই আন্তরিক সাক্ষাতকে ইতিবাচক রাজনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখছেন।

