নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ যুবদল নেতা বহিষ্কার
নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ যুবদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জে অনৈতিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৪ জন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। ৪ জুন ২০২৬ ইং তারিখে জেলা যুবদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— এনায়েতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের:
১. মো: মামুন
২. মো: কাউছার
৩. শ্রী নিতাই
৪. মো: দেলোয়ার হোসেন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এই নেতাদের বিরুদ্ধে অনৈতিক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে জেলা যুবদলের আহ্বায়ক মো: সাদেকুর রহমান সাদেকের পরামর্শক্রমে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হলো।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়। যুবদলের স্থানীয় নেতাকর্মীদের কঠোরভাবে দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেকোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

