সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের এক সফল অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাগর বাদশা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (০৩ জুন) সন্ধ্যা ১৮:৩৫ ঘটিকায় উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া (নতুন গ্রাম) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাগর বাদশা কুমিল্লা জেলার মেঘনা থানার চালিবাংগা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ার এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বৈদ্যের বাজার সাতভাইয়াপাড়া গ্রামের মনির হোসেনের মুদির দোকানের সামনে ঢালাই রাস্তার ওপর অভিযান চালায়।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সাগর বাদশাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৫ গ্রাম ওজনের সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

