Uncategorized

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান।

​ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​এর আগে প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

​সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। সাংবাদিকরা নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং এবং নানা জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। বিশেষ করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে চলমান অভিযানের ভূয়সী প্রশংসা করে এই কার্যক্রম আরও জোরদার করার অনুরোধ জানান তারা।

​সাংবাদিকদের বক্তব্য ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।”

​তিনি আরও বলেন, “আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা দ্রুত অভিযান পরিচালনা করতে পারব। চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের আস্থা অর্জন ও তা সুদৃঢ় করতেই আমরা কাজ করছি।”

Leave a Reply

Back to top button