নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন্স পুকুরের অভ্যন্তরীণ জলাভূমিতে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম। এছাড়া মৎস্য অধিদপ্তর ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জলাশয়গুলোর সঠিক ব্যবহার এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। উন্মুক্ত ও অভ্যন্তরীণ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের ফলে অত্র অঞ্চলের পুষ্টি চাহিদা পূরণ এবং আমিষের জোগান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠান শেষে জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের সুষম বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

