শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৩নং ওয়ার্ডে মিলাদ ও তোবারক বিতরণ
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৩নং ওয়ার্ডে মিলাদ ও তোবারক বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জেড ফোর্সের অধিনায়ক সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২শে জুন (সোমবার) সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ডের গলাচিপা এলাকার রুপার বাড়ির সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুলের উদ্যোগে আয়োজিত এই মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে প্রধান বক্তা এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে হবে।
উদ্যোক্তা আনোয়ার মাহমুদ বকুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মিলাদ মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

