অপরাধ

সদরে ২ টি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেয়ার যন্ত্র সহ ২ ডাকাত গ্রেফতার

সদরে ২ টি সুইচ গিয়ার, বিদ্যুতের শক দেয়ার যন্ত্র সহ ২ ডাকাত গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪/০৫/২০২৬ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকা হতে ০৬.০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জল্লার পাড় ব্রীজের উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ডাকাত ০১। মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬), পিতা- মোঃ নায়েব আলী সরকার , মাতা- মৌসুমী আক্তার, স্থায়ী : (সাং শিবালয় (বাকলা), থানা- শিবালয়, জেলা-মানিকগঞ্জ, বর্তমান: সাং-২ নং বাবুরাইল (শামসুল সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। হাছান আহম্মেদ জিসান (২৪), পিতা- মামুন, মাতা- লিজা খাতুন হমিদা, বর্তমান : গ্রাম- টান বাজার, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এর হেফাজত থেকে সুইচ গিয়ার ২টি, স্থির বিদ্যুতের শক দেয়ার যন্ত্র ০১টি, বিভিন্ন সাইজের ০৪টি লোহার রড উদ্ধরসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, ডাকাত ০১। মোঃ মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদকের ০৯ টি মামলা চলমান রয়েছে।

Back to top button