রাজনীতি

ঋণের সুদ বহন করতে করতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি : অধ্যাপক মামুন মাহামুদ

ঋণের সুদ বহন করতে করতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি : অধ্যাপক মামুন মাহামুদ

 

‎নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “বিদেশে ঋণের সুদ বাড়ছেই। প্রতি বছর যখন বাজেট অধিবেশন হয়, আপনারা খেয়াল করবেন উন্নয়ন খাতে যে বরাদ্দ দেওয়া হয়, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য এইসব গুরুত্বপূর্ণ খাতে আমাদের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা যে বরাদ্দ দেওয়া হয়, তার চাইতেও বেশি টাকা বিদেশী ঋনের সুদ পরিশোধ করতে হয়।

‎প্রতি বছর জনগণ যে টাকা পয়সা সরকারকে রাজস্ব দেই, এই ট্যাক্সের টাকা আমাদের দেশের উন্নয়নের কাজে লাগার কথা, আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে কাজে লাগানোর কথা, চিকিৎসা ক্ষেত্রে হসপিটালে উন্নত চিকিৎসা ব্যবস্থা তৈরি করার কথা, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমরা ওই বিদেশী ঋণের সুদ বহন করতে করতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি।

‎সাবেক পেসিডেন্ট  জিয়াউর রহমান ৪৫ তম

‎শনিবার (৩০ মে)  দুপুরে সিদ্ধিরগঞ্জ মিজমিজি তালতলা ক্লাব মোড়ে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন

‎এসময় তিনি আরো বলেন, স্বৈরাচার সরকার শেখ হাসিনার নেয়া এই ঋণের কারণে আমরা উন্নয়ন থেকে অগ্রগতি থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। এই যে মানুষকে অভাবগ্রস্ত করে রাখা, ঋণগ্রস্ত করে রাখা এটা কিন্তু বিদেশী একটা শক্তির একটা ষড়যন্ত্রেরই অংশ। তারা ঋণ দিবে, আমরা ঋণ নির্ভর হয়ে থাকবো এবং আমরা সবসময় তাদেরকে হুজুর হুজুর করবো, আমরা কোনদিন মাথাটা জাগিয়ে কথা বলতে পারবো না। আমরা হয়তো ৫ বছর পরে ১০ বছর পরে এই পৃথিবীতে থাকবো না, আমাদের সন্তানরা থাকবে। আমরা আমরা আমাদের সন্তানদেরকে কেমন দেশ দিয়ে গেলাম? আমরা আমাদের সন্তানদেরকে একটা ঋণগ্রস্ত দেশ আমরা তাদের হাতে দিয়ে গেলাম। তারা কিভাবে এই দেশটাকে উন্নয়ন অগ্রগতিতে নিয়ে যাবে? সুতরাং এটা ভাবার বিষয়।

‎এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলকায় সরকারি আশ্রয় কেন্দ্রে ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ করেন।

‎এরপর সিদ্ধিরগঞ্জ মিজমিজি দক্ষিন পাড়া বায়তুত তাকওয়া জামে মসজিদ মিলাদ ও দোয়া  আয়োজন শেষে খবার বিতরণ করেন এবং  ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

 

‎এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবু, জেলা বিএনপি সদস্য রিয়াজুল ইসলাম, নাসিক ২নং বিএনপি সাবেক সভাপতি জাহাঙ্গির আলম,

‎সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি নেতা রাকিবুল দেওয়ান, ইকবাল হোসেন মো. নুরু, ছাত্রদলের মানিক রাকিবুল ইসলাম।

‎নাসিক ১নং ওয়ার্ড সাবেক সভাপতি গাজি মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম,  বিএনপি নেতা মনির হোসেন, ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সামির আলি, আহম্মদউল্লাহ, যুবদলের নেতা গাজি মাসুম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা রিপন, মানিক,

বিএনপি একমাত্র দল বাংলাদেশের মানুষের কথা ভাবে এ কথা দাবি করে তিনি বলেন

‎বিএনপি একমাত্র দল বাংলাদেশে যারা দেশের মানুষের কথা ভাবে, মানুষের উন্নয়নের কথা ভাবে। দেশের সার্বভৌমত্বের কথা ভাবে, সেই দল হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে ওঠা, গড়ে তোলা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার ওই সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বেই এই বিধ্বস্ত বাংলাদেশ আবার নতুন করে গড়ে উঠবে। এবং এই বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটি নিরাপদ বাংলাদেশ দিয়ে যেতে পারব, সেই চেষ্টা আমাদের সকলের থাকবে।

‎তিনি আরো বলেন, বাংলাদেশে যখনই যতবার ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে রায় দিয়েছে। জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে যারা ক্ষমতা দখল করেছিল, ৯ বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী, তিনি একজন গৃহবধূ থেকে রাজপথে এসে তিনি দায়িত্ব নিলেন, মানুষের মুক্তির জন্য আন্দোলন সংগ্রামের দায়িত্ব তাঁর কাঁধে তুলে নিলেন। তিনি তাঁর দুই সন্তান ছোট ছোট ছিল তখন তারা, আরাফাত রহমান কোকো ছোট সন্তান এবং এবং  তারেক রহমান। সেই দুই শিশু সন্তানকে তিনি বাড়িতে রেখে তিনি রাজপথে আসলেন। তিনি চিন্তা করলেন যে এই দুইটা সন্তানই তো শুধু আমার সন্তান নয়, আমার স্বামী এদেশের মানুষের মুক্তির জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, কাজেই এদেশের মানুষ সকলেই আমার সন্তান।

‎অধ্যাপক মামুন মাহামুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আমরা সবাই জিয়াউর রহমানের রাজনীতি, তার যে আদর্শের, তার যে রাজনীতি, তার যে সমাজ ব্যবস্থা, আমরা তার যে শাসন ব্যবস্থা সেই, সেই আলোকে বাংলাদেশ চলবে এই প্রত্যয় এবং এই প্রত্যাশা রাখি।

Leave a Reply

Back to top button