রাজনীতি

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৩নং ওয়ার্ডে মিলাদ ও তোবারক বিতরণ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৩নং ওয়ার্ডে মিলাদ ও তোবারক বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জেড ফোর্সের অধিনায়ক সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২২শে জুন (সোমবার) সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ডের গলাচিপা এলাকার রুপার বাড়ির সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুলের উদ্যোগে আয়োজিত এই মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।

​অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে প্রধান বক্তা এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে হবে।

​উদ্যোক্তা আনোয়ার মাহমুদ বকুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মিলাদ মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Back to top button