রাজনীতি

রাষ্ট্রপতির আদেশে যদি গণভোট সঠিক না হয়, তবে এই সংসদও সঠিক নয়:মতিউর রহমান আকন্দ

রাষ্ট্রপতির আদেশে যদি গণভোট সঠিক না হয়, তবে এই সংসদও সঠিক নয়:মতিউর রহমান আকন্দ

 

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাড. মতিউর রহমান আকন্দ বলেন, জুলাই আন্দোলনে ১৩৭ জন শিশুর জীবননাশ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপতির আদেশে যদি গণভোট সঠিক না হয়, তবে এই সংসদও সঠিক নয়। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব জামায়াতে ইসলামীর। অথচ জুলাই সনদ অনুযায়ী দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান এবং দুর্নীতি দমনের রূপরেখা থাকলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দলীয় ও ঋণখেলাপি গভর্নর নিয়োগ দিয়ে রাষ্ট্রকে সংকটে ফেলা হচ্ছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে।

‎শুক্রবার ( ৮ মে) বিকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলানায়তনে ‎‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

তিনি আরো বলেন, “২০২৪ সালের পরবর্তী ২৭০ দিনে প্রায় ৪৭টি প্রস্তাবনা ছিল এবং সিদ্ধান্ত ছিল একই দিনে গণভোট হবে।তিনি সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন, আপনারা বিশ্বাস ভঙ্গ করেছেন, জনগণের সাথে প্রতারণা করছেন।”

 

‎‎

‎এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।সেমিনারে সভাপতি বক্ত্যবে তিনি বলেন “জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া মানে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। জুলাই সনদ কার্যকর না হলে স্বৈরাচারীদের মতো তাদের ও বিদায় ঘণ্টা বাজবে।

‎ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও এডভোকেট আব্দুস সামাদ মোল্লার সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মমিনুল হক সরকার, মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলার সভাপতি মাওলানা ওবাইদুর রহমান নদভী, এনসিপির মহানগর আহবায়ক শওকত আলী, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, এবি পার্টি জেলা সভাপতি শাহজাহান খান, আইনজীবী ফোরাম সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, জুলাই যোদ্ধা শহীদ আদিলের পিতা এবং জুলাই যোদ্ধা সুমন।

‎এছাড়াও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান, এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মো. আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় সেমিনারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমদ, বিশিষ্ট আইনজীবী ব্যরিস্টার আল মামুন রাসেল প্রমুখ

Leave a Reply

Back to top button