জন্মদিনে ফুলেল শুভেচ্ছা: নারায়ণগঞ্জের নাজির ও কর্মচারী নেতা কামরুল ইসলামের সুস্বাস্থ্য কামনা
জন্মদিনে ফুলেল শুভেচ্ছা: নারায়ণগঞ্জের নাজির ও কর্মচারী নেতা কামরুল ইসলামের সুস্বাস্থ্য কামনা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা)এর কার্যকরী সভাপতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন।
দিনটি উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি শাখার নাজির হিসেবে মুহাম্মদ কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা,সর্বোচ্চ পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক কার্যক্রমে নিয়ম-শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার কারণে তিনি নারায়ণগঞ্জের সর্বমহলে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
একইসঙ্গে সরকারি কর্মচারীদের বৃহত্তম প্ল্যাটফর্মের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা) কার্যকরী সভাপতি ও জেলা সভাপতি হিসেবে তিনি কর্মচারীদের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছেন। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি কর্মচারী মহলে পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, কামরুল ইসলাম সবসময় সেবাপ্রার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ এবং দাপ্তরিক কাজে সময়ানুবর্তিতার উদাহরণ তৈরি করেছেন।এমনকি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ না হওয়া পর্যন্ত রাত যতই হোক কাজ শেষ করে যাওয়ার নজির রেখে যাচ্ছেন। সংগঠনের নেতৃবৃন্দের মতে, তাঁর নেতৃত্বে সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য ও পেশাগত মর্যাদাবোধ বৃদ্ধি পেয়েছে।
এই বিশেষ দিনে _বিদ্যুৎ টাইমস_-এর পক্ষ থেকে মুহাম্মদ কামরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যুৎ টাইমস নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এক বিবৃতিতে বলেন, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলির সমন্বয়ে তিনি যে আদর্শ স্থাপন করেছেন তা নতুন প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুকরণীয়। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
জন্মদিনে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—আগামী দিনগুলোতে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মুহাম্মদ কামরুল ইসলামের জন্মদিনে মহান আল্লাহর কাছে তাঁর সুখ, শান্তি ও সমৃদ্ধিময় জীবন প্রার্থনা করেছেন অনেকে।
শুভ জন্মদিন। আগামীর প্রতিটি দিন তাঁর জন্য বয়ে আনুক নতুন নতুন সাফল্য।

