বিবিধ

হাকীম রাজিবের পিতার মৃত্যুতে যুবদল নেতা শাহাদাত হোসেনের শোক প্রকাশ

হাকীম রাজিবের পিতার মৃত্যুতে যুবদল নেতা শাহাদাত হোসেনের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা সড়ক ও পরিবহন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ হাকীম রাজিবের বাবা দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন।

 

সোমবার (২৭ জুলাই) ভোরে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

এরপর এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদল নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে দেলোয়ার হোসেন তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও জানা যায় আজ জোহরের নামাজের পর ভূইগড় কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।

Leave a Reply

Back to top button