বিবিধ

কোরবানির ঈদের সকালেই গরুর হাটে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কোরবানির ঈদের সকালেই গরুর হাটে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নাম্বার ঢাকেশ্বরী এলাকার অস্থায়ী গরুর হাট থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মোঃ মিরাজ হোসেন (২৩)। সে নাসিক ১০ নাম্বার ওয়ার্ডের মোক্তার হোসেনের ছেলে।

 

নিহতের পরিবারের সদস্যর জানায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা গরুর হাটে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিরাজের মরদেহটি ঝুলতে দেখে তাদের খবর দেয়। পরে ঘটনাটি পুলিশকে জানালে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

নিহতের খালাতো বোন জান্নাতুল জানান, মিরাজ বিভিন্ন ধরনের কাজ করতেন। বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। তাকে মেরে হয়তো কেউ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমরা এর সঠিক তদন্ত দাবি করছি।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ভৌমিক জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় রশির দাগ ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Back to top button