জাতীয়

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” পেলেন নারায়ণগঞ্জ জেলার ২ জন অতিরিক্ত পুলিশ সুপার

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ" পেলেন নারায়ণগঞ্জ জেলার ২ জন অতিরিক্ত পুলিশ সুপার

 

“পুলিশ সপ্তাহ” উপলক্ষ্যে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এঁর পক্ষ থেকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” দেওয়া হয়। এবার পুলিশ সপ্তাহ-২০২৬ এ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” পেয়েছেন। গতকাল ১২ মে ২০২৬ খ্রিঃ মাননীয় আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয় মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় তাদেরকে এই ব্যাজ আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেন। উল্লেখ্য যে, দুই লক্ষ বিশ হাজার পুলিশ সদস্যের মধ্যে মাত্র ৩৪১ জন পুলিশ সদস্য এবার আইজিপি ব্যাজ পেলেন।

Leave a Reply

Back to top button