অপরাধ

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ রূপা বেগম (২১) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে বৈদ্যেরবাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

​গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী সাকিনস্থ মোস্তফার (৪৮) বসতঘরে অভিযান চালিয়ে রূপা বেগমকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রূপা বেগম সোনারগাঁওয়ের রায়পুর উলুকান্দী এলাকার আবুল কালামের মেয়ে ও আল আমিনের স্ত্রী।

​সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Back to top button