অপরাধ

রূপগঞ্জে পুলিশের অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

রূপগঞ্জে পুলিশের অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​ কায়েতপাড়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মোঃ ইসমাইল মিয়া (২৮), মোল্লাপাড়ার মোঃ মাসুদ রানা (২৫), টেকবাড়ির মোঃ ফরহাদ মিয়া (২২) এবং বড়বাড়ির ওসমান গনি (২৭)।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে কামসাইর এলাকার মোঃ ইসমাইল মিয়ার একটি পরিত্যক্ত দোকানকোঠায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​রূপগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button