
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন ধামগড় ইস্পাহানি এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় ডাকাত দলের প্রধান ১। নুর আলম ওরফে ভল্লুক (৪২), পিতা- মৃত শামছুল হক ওরফে সামু মিয়া, মাতা- রেনু বেগম, সাং- সোনাচড়া, ডাকঘর- ১নং ঢাকেশ্বরী বাজার; ২। মোঃ ইয়াছিন (৩৩), পিতা- মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন, মাতা- রাবেয়া বেগম, সাং- ফুলহর, ওয়ার্ড নং-২৭ এবং ৩। মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা- মোঃ আলা-উদ্দিন, মাতা- রহিমা খাতুন, সাং- উত্তর লক্ষনখোলা, ওয়ার্ড নং-২৫, সর্ব থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানার মামলা নং ১৯, তারিখ- ১৮ ডিসেম্বর, ২০২৫; ধারা- 395/397 The Penal Code, 1860 রুজু থাকায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত নুর আলম ওরফে ভল্লুক (৪২) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এবং বন্দর থানায় ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির ৬ টি মামলা চলমান রয়েছে।

