ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার,
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার,

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবাট্যাবলেট ও প্রায় ৩০ গ্রাম গুড়া ও ভাঙা ইয়াবাসহ মোঃ আফজাল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে পুলিশি অভিযানটি পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানার এএসআই (নিরস্ত্র) মাঃ আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ফতুল্লা থানাধীন রাজাপুর চৌরাস্তা মোড় সংলগ্ন (বক্তাবলী) ‘মেসার্স বন্ধু স্যানিটারী এন্ড ইলেকট্রনিক্স’-এর সামনের পাকা রাস্তার ওপর থেকে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আফজাল হোসেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালীনগর বড়গ্রাম এলাকার আব্দুল মতিন ও হোসনে আরা বেগমের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং হালকা কমলা রঙের গুড়া ও ভাঙা অবস্থায় আনুমানিক ৩০ গ্রাম ইয়াবাসদৃশ মাদক জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আফজাল হোসেনের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধ রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

