সারাদেশ

নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার যৌথ উদ্যোগে এ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

​শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শীতলক্ষ্যা এলাকায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধই আমাদের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উৎসব যেন সুন্দর, আনন্দময় ও নিরাপত্তাবেষ্টনীতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর উপদেষ্টা শ্রী লিটন চন্দ্র পাল।

​নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী ও শিশু অংশ নেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শীতার্ত ও সুবিধাবঞ্চিত শিশু এবং মায়েদের হাতে নতুন বস্ত্র ও নগদ অর্থ তুলে দেন।

Leave a Reply

Back to top button