একাধিক মামলার আসামি সোনিয়া ফতুল্লায় ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার
একাধিক মামলার আসামি সোনিয়া ফতুল্লায় ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া (২৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) ভোর সাড়ে ৬টার দিকে কুতুবপুর এলাকার দাপা মসজিদ সংলগ্ন কাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার এসআই (নিরস্ত্র) মিলন ফকিরের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর এলাকার আব্দুল বারেক মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে সোনিয়াকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সোনিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

