অপরাধ

ফতুল্লায় ৫০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

ফতুল্লায় ৫০০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শান্তিধারা (সাইনবোর্ড) এলাকা থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মানিক ওরফে নয়ন (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

​আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) সকালে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মানিক ওরফে নয়ন চাঁদপুর সদর উপজেলার সাকুয়া এলাকার আলমাছ মোল্লা ও সুফিয়া বেগম দম্পতির ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার শান্তিধারা (সাইনবোর্ড) এলাকায় বসবাস করছিলেন।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মো. খালেদুজ্জামানের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল আজ সকাল আনুমানিক ১০:৫৫ ঘটিকায় শান্তিধারা এলাকার ৬ নম্বর রোডস্থ মিজানুর রহমান খোকনের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদক নির্মূলে ফতুল্লা মডেল থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Back to top button