অপরাধ

সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্য গ্রেফতার

সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে একত্রিত হওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

২৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর আনুমানিক সাড়ে তিনটায় সোনারগাঁও থানাধীন বস্তুল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সোনারগাঁও থানার তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) এইচ এম জসিম উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মামুনুর রশিদ, এসআই (নিঃ) মোহাম্মদ সেলিম হোসেন ও সঙ্গীয় ফোর্স এই সফল অভিযান পরিচালনা করেন।

​গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের ওপর জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অংশ হিসেবে মিছিল ও স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশের সময়োপযোগী ও দক্ষ পদক্ষেপে ধাওয়া করে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

​অভিযানে আটককৃত ১২ জনের পরিচয় হলো: মোঃ রায়হান (৩০), পিতা- মোঃ হেবায়েত, সাং- কাঠালিয়া নোয়াকান্দি, থানা- মাধবদী, জেলা- নরসিংদী।

শাওন শেখ (১৯), পিতা- মোঃ আকবর শেখ, সাং- সোনাখালী, দক্ষিণ যাত্রাবাড়ী, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা।

রাব্বি (১৬), পিতা- মোঃ দেলোয়ার হোসেন সানি, সাং- বিক্রমপুর, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা।

বিজয় পাল (১৯), পিতা- সুধাম পাল, সাং- হাজীপুর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী।

সূর্য দেব (১৬), পিতা- বিজন দেব, সাং- হাজীপুর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী।

রূদ্র দেব (১৭), পিতা- বিজন দেব, সাং- হাজীপুর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী।

ইশান শাহা (১৭), পিতা- মৃত চন্দন শাহা, সাং- হাজীপুর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী।

রাজ শাহ (১৭), পিতা- রনি শাহা, সাং- হাজীপুর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী।

আভির হাসান (১৮), পিতা- মোঃ আরিফুল ইসলাম, সাং- আতলাপুর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

মোঃ শাহারিয়ার (২৫), পিতা- ফররুখ হোসেন, সাং- নয়াআটি, বটতলা রসুলবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

মোঃ ইমন (২২), পিতা- মোঃ মনিরুজ্জামান, সাং- বটতলা নূর বাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

মোঃ জোবায়ের হোসেন (১৯), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- নয়াআটি মুক্তিনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ০৭/০৯/১০/১১/১২ ধারায় সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (২৮ জুলাই) সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button