অপরাধ

সোনারগাঁওয়ে ৮০০ গ্রাম গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ৮০০ গ্রাম গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন) সকাল ৭টা ৫ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন রোড ফ্যান ফ্যাক্টরির সামনে ঢালাই করা পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন: মোঃ সজীব মিয়া (৩৪): পিতা- মোঃ ইউনুস মিয়া, স্থায়ী ঠিকানা: গ্রাম- নুনেরটেক, পোঃ বারদী, সোনারগাঁও; বর্তমান ঠিকানা: গ্রাম- সোনাপুর (মেম্বারের গলি, নজু মিয়ার বাড়ির ভাড়াটিয়া)।

​মোঃ রুহুল আমিন বাবু (৩০): পিতা- মোঃ লতিফ ভূঁইয়া, স্থায়ী ঠিকানা: গ্রাম- সোনাপুর বটতলা, সোনারগাঁও।

​মোঃ কাজী পারভেজ আহম্মেদ (৩১): পিতা- মৃত ওমর আলী, স্থায়ী ঠিকানা: গ্রাম- দড়ি মিঠাপুর, লোহাগড়া, নড়াইল; বর্তমান ঠিকানা: গ্রাম- সোনাপুর (চেঙ্গাইন রোড, পিয়ার মোহাম্মদ পিরু মিয়ার বাসার ম্যানেজার)।

গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে সর্বমোট ৮০০ (আটশত) গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Leave a Reply

Back to top button