অপরাধ

রুপগঞ্জে পুলিশের উপর হামলার কারী ৭ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

রুপগঞ্জে পুলিশের উপর হামলার কারী ৭ আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

 

০৫-০৫-২০২৬ খ্রিঃ সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল জনাব মোঃ মেহেদী ইসলাম ও অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা জনাব এ.আইচ. এম সালাউদ্দিন’দ্বয়ের নেতৃত্বে

একটি আভিযানিক দল ভোররাত ০৫:০০ ঘটিকার সময় অস্ত্র আইনের মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ শামীম মিয়া (৪০) কে অত্র থানাধীন ৮ নং ওয়ার্ড চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আসামি মোঃ শামিম মিয়া (৪০) কে তার নিজ বাড়ীর বসত ঘরের ভিতর থেকে গ্রেফতার করে থানায় ফেরার পথে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ১৫০-২০০ জনের একটি দল বেআইনীভাবে জনতাবন্ধ হয়ে রাম-দা, লোহার পাইপ, ছোরা, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে বহনকারী সরকারি গাড়ি অবরোধ করে অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উপর হামলা করে আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে ছিনিয়ে নিয়া যায়। এসময় সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল এবং অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা এরূ সরকারি গাড়ী ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ সদস্যরা আহত হয়। এই ঘটনায় রূপগঞ্জ থানার মামলা নং-১৩, তাং -০৫/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৪৩/৩৪১/১৮৬/৩০৭/৩৩২/৩৩৩/৩৫২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/৩৭৯/৩৪/ পেনাল কোড রুজু করা হয়।

 

উক্ত মামলার আসামিদের গ্রেফতার করার জন্য নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ফাহিম সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, এজাহারনামীয় আসামীরা কক্সবাজার জেলায় অবস্থান করছে। উক্ত আসামিদের গ্রেফতার করার জন্য তিনি RAB 15, কক্সবাজার বরাবর রিকুজেশন পাঠান। যার প্রেক্ষিতে RAB 15, কক্সবাজার এর ০১ টি আভিযানিক টিম কক্সবাজার জেলার একটি আবাসিক হোটেল থেকে ০৯ মে ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় এজাহারনামীয় আসামি ১। মো: শামীম মিয়া (৪০)

পিতা- মৃত আ: খালেক; ২। আব্দুল করিম (৩৫), পিতা- মো: রুস্তম আলী; ৩। মো: রুবেল (৩৩), পিতা- মো: কামাল হোসেন; তদন্তেপ্রাপ্ত আসামী ৪। মানিক হোসেন (৪৪), পিতা- আ: আলী ঢালী; ৫। মো: আবুল (৪৮), পিতা- হাজিল বক্স; ৬। মাসুদ (৩৮), পিতা- মো: আবুল হোসেন এবং ৭। মো: খালেদ হোসেন (৪৪), পিতা- আ: রহিম, সর্বসাং- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button