অপরাধ

বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের বন্দরে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মইনউদ্দিন ওরফে মঈন (৬৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

 

গত সোমবার (২৭ এপ্রিল) উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙলবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাম্তার উপরে অভিযান্ চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মাদক ববসায়ী মাইন উদ্দিন মঈন উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার মৃত মহব্বত মিয়ার ছেল।

 

এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে ধৃত মাদক ব্যৃবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪৮(৪)২৬।

 

পরে গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Back to top button