ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
৩ আগস্ট ২০২৬ খ্রি. (সোমবার) ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মনির হোসেন (৩৮)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রঘুনাথপুর এলাকার নেকবর মাতবর রোডের নুর ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার জনৈক এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে গঠিত চৌকস আভিযানিক দল বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও গোপনীয় সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি মনির হোসেনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত এই আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

