সিদ্ধিরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৩ আগস্ট ২০২৬) ভোরে ও সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও সানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

১. মোঃ হাসান (৪০), পিতা- মৃত আব্দুর কাদীর, সাং- মিজমিজি তেরামার্কেট, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। তার নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২. হালিমা আখতার (৪২), স্বামী- আবুল কালাম, সাং- নতুন পল্লানপাড়া নাইট্যং, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর ০৫:১০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহ আলমের নেতৃত্বে একটি চৌকস দল মিজমিজি তেরামার্কেট ইসলাম হাজী সাহেবের বিল্ডিংয়ের পাশের পাকা রাস্তা থেকে মো. হাসানকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
অপরদিকে, একই দিন সকাল ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স সানারপাড়স্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইনকামিং সানারপাড় বটতলার নিচের পাকা রাস্তা থেকে ১০০ পিস ইয়াবাসহ হালিমা আখতারকে গ্রেফতার করেন।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

