অপরাধ

জুলাই অভ্যুত্থানে ফতুল্লা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও শর্টগান উদ্ধার ; গ্রেপ্তার ১

জুলাই অভ্যুত্থানে ফতুল্লা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও শর্টগান উদ্ধার ; গ্রেপ্তার ১

“নারায়ণগঞ্জের ফতুল্লা হতে জুলাই গণঅভ্যুত্থানে দুষ্কৃতিকারী কর্তৃক থানা হতে লুট হওয়া একটি শটগান ও শটগানের ৩ রাউন্ড কার্তুজসহ ০১ জনকে আটক করেছে র‌্যাব-১১।”

 

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

 

২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানি এর আভিযানিক দল অদ্য

০৯ মে ২০২৬ ইং তারিখ অনুমান রাত ১০.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকা হতে জুলাই গণঅভ্যুত্থানে থানা হতে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ ১ জনকে আটক করতে সক্ষম হয়।

 

৩। ঘটনা পর্যালোচনায় জানা যায়, র‍্যাব-১১, সদর কোম্পানি এর রাত্রীকালীন টহল টিম ০৯/০৫/২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় জনৈক পলাশ হোসেন আকাশ জুলাই গণঅভ্যুত্থানে থানা হতে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজ নিরাপদ ও গোপন জায়গায় রাখার জন্য সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশীর নিয়ম পালন পূর্বক তল্লাশি করে। তল্লাশিকালে পলাশ হোসেন আকাশের নিকট হতে থানা হতে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং মোঃ পলাশ হোসেন আকাশ (৩২), পিতা-মৃত জালাল মোল্লা, মাতা- মোছাঃ কাজল বেগম, সাং-পশ্চিম লামাপাড়া, শিবু মার্কেট, দরগাবাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে আটক করা হয়।

 

৪। গ্রেফতারকৃত আসামির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button