সোনারগাঁওয়ে ৩৫ বোতল স্কাফসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সোনারগাঁওয়ে ৩৫ বোতল স্কাফসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ বোতল মাদকদ্রব্য ‘ইস্কাফ’ (ESkuf) সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দিবাগত রাতে উপজেলার সোনারগাঁও জাদুঘর সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের স্থান: সোনারগাঁও থানাধীন সোনারগাঁও জাদুঘরের ১ নং গেট থেকে টিপরদীগামী পাকা রাস্তা (সাত তলা বিল্ডিংয়ের সামনে)।
সময়: ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., দিবাগত রাত ০২:৪৫ ঘটিকা।
উদ্ধারকৃত আলামত: ১টি কালো প্লাস্টিকের পলিথিনে ৩৫ বোতল ইস্কাফ (ESkuf) সিরাপ।
১. আনোয়ার হোসেন মল্লিক (৪৫), পিতা- মৃত সোরহাব মল্লিক, সাং- শিংপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ। বর্তমান ঠিকানা: আগারগাঁও তালতলা, কাফরুল, ঢাকা।
২. অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫), পিতা- বাবুল হোসেন, সাং- মালিহা রাজাপুর, স্মরণখোলা, বাগেরহাট।
৩. মনির হাওলাদার (৩৫), পিতা- বারেক হাওলাদার, সাং- উত্তর চৈতা, বাকেরগঞ্জ, বরিশাল। বর্তমান ঠিকানা: কামরাঙ্গীরচর, ঢাকা।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সালেকুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

