আইন-আদালত

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি জসিম গাজী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি জসিম গাজী গ্রেফতার

৩১ মে ২০২৬ খ্রি. (রবিবার) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ জসিম গাজী (৪২), পিতা- মোঃ হানিফ গাজী, মাতা- তাওহীদা বেগম, সাং- চনপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, সাবেক সভাপতি, শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সাবেক সাংগঠনিক সম্পাদক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগ, সাবেক সভাপতি, শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ-কে দুপুর ১৪.১০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০২ নং ওয়ার্ড এর সানারপাড় বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জরড়ত থাকা সহ আরো ০৫ (পাঁচ)টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Back to top button