আইন-আদালত

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৯২

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৯২

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশ অংশ নেয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের আটক করা হয়।

​সদর মডেল থানা: ১৪ জন (১২ জন মাদকসেবী ও অন্যান্য আইনের ২ জন)।

​ফতুল্লা মডেল থানা: ২২ জন মাদকসেবী।

​বন্দর থানা: ১৩ জন (১০ জন মাদকসেবী ও অন্যান্য আইনের ৩ জন)।

​সিদ্ধিরগঞ্জ থানা: ১৭ জন (১৩ জন মাদকসেবী ও ৪ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য)।

​সোনারগাঁও থানা: ৭ জন (১০০ পিস ইয়াবা, ৩ ক্যান বিয়ার, ১ বোতল দেশীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী, ৩ মাদকসেবী এবং ১ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য)।

​আড়াইহাজার থানা: ৬ জন (৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ১৮০ বোতল বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ী, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন)।

​রূপগঞ্জ থানা: ৬ জন (৪ জন মাদকসেবী ও অন্যান্য অপরাধের ২ জন)।

​জেলা গোয়েন্দা শাখা (ডিবি): ১৩ জন (১৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ১৩ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী)।

​পুলিশ জানিয়েছে, এই বিশেষ অভিযানে সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জন সদস্যসহ মোট ৯২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পাশাপাশি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Back to top button