হাজীগঞ্জে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
হাজীগঞ্জে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতে দেশের সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয়ে প্রাঙ্গণে চারাগাছ রোপনের মধ্য দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতি ও সময় সকাল সম্পাদক সাংবাদিক আবু সাইদ পাটোয়ারী রাসেল।
চারাগাছ রোপনের পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চন্দ্র মজুমদারের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ প্রতি গুরুত্বারোপ করা হয়।
এসময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য খোরশেদ আলম মজুমদার, জাবেদ পাটোয়ারী’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণের মাধ্যমে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ সবুজায়ন কার্যক্রম শুরু হয়েছে।

