সারাদেশ

টংগীবাড়ীতে মানবাধিকার ফাউন্ডেশনের ৩৪ সদস্যের কমিটি অনুমোদন

টংগীবাড়ীতে মানবাধিকার ফাউন্ডেশনের ৩৪ সদস্যের কমিটি অনুমোদন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন’-এর মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলা শাখার ৩৪ সদস্যের কমিটি সোমবার অনুমোদন দেওয়া হয়েছে।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল টংগীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ হাসান ও সাধারণ সম্পাদক রকিব ফকিরের হাতে অনুমোদিত কাগজপত্র তুলে দেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মহাসচিব অ্যাডভোকেট লাকি আক্তার, কেন্দ্রীয় কমিটির পরিচালক [তদন্ত] ও মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি সাইদুর রহমান সাঈদ, কেন্দ্রীয় কমিটির পরিচালক [জনসংযোগ] শফিক আহমেদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক বিজয় হাসান, টংগীবাড়ী উপজেলার হাসাইল ইউনিয়ন কমিটির সভাপতি সেকেন্দার আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল বলেন, টংগীবাড়ী উপজেলা কমিটির সকল সদস্যকে সংগঠনের গঠনতন্ত্র এবং সাংগঠনিক নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে।

 

তিনি আরও বলেন, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন মানবতার সেবায় নিয়োজিত। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, মানুষের দুঃখ-কষ্টের পাশে থাকবেন, মানবিক কাজ করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ করবেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিবেন।

Leave a Reply

Back to top button