Uncategorizedঅপরাধ

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে গ্রেপ্তার ৭ দালাল

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে গ্রেপ্তার ৭ দালাল

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে গ্রেপ্তাররা হলো বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫), তানভীর মাহতাব (৩৩)।

 

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, গ্রেপ্তারদের মধ্যে চারজনকে ১০ দিনের এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রমে সাজা প্রদান করা হয়। একই

 

সাথে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

 

অভিযানকালে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের বিভিন্ন সদস্য

 

উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button