সারাদেশ

নারায়ণগঞ্জে টিআই আব্দুল করিমের বিদায় ও নতুন টিআইয়ের যোগদান

নারায়ণগঞ্জে টিআই আব্দুল করিমের বিদায় ও নতুন টিআইয়ের যোগদান

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টরের (প্রশাসন) কার্যালয় থেকে বদলিজনিত বিদায় নিলেন দক্ষ কর্মকর্তা জনাব মুহাম্মদ আব্দুল করিম, টিআই (প্রশাসন)। অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., রবিবার দুপুর ০১:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাঁর এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

​নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তা জনাব মুহাম্মদ আব্দুল করিম দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলায় অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ দায়িত্ব পালন করেছেন। তাঁর পরবর্তী কর্মস্থল হিসেবে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর ভবিষ্যৎ কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।

​এদিকে, নারায়ণগঞ্জ জেলায় নতুন টিআই (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ জিয়াউদ্দীন খান। তিনি ইতিপূর্বে সুনামগঞ্জ জেলায় দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জ জেলায় নতুন কর্মভার গ্রহণ করেছেন। তাঁর নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলায়। নবযোগদানকারী কর্মকর্তাকেও অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

Back to top button