সারাদেশ

মা’দ’কা’সক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন নিরুপায় মা

মা'দ'কা'সক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন নিরুপায় মা

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকাসক্ত দুই ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে কারাদণ্ড দিয়েছেন।

 

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বড় ছেলে সাদমান সাকিবকে (২৪) এক বছরের এবং ছোট ছেলে মো. সান তাসফিকে (১৯) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা না পেলে দুই ভাই তাদের মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ছেলেদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে মা ছাবিনা ইয়াসমিন থানায় অভিযোগ করেন।

 

পরে পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ইউএনও জানান, জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Back to top button