সারাদেশ

নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, থানায় জিডি

নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, থানায় জিডি

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির বর্তমান সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার (১৯ জুন, ২০২৬) রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্য ও দলীয় সূত্রে জানা গেছে।

​সূত্র জানায়, নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য সকল উপায়ে সাইদুর রহমানের সাথে যোগাযোগ ও খোঁজাখুঁজির চেষ্টা করা হলেও তার কোনো হদিস মেলেনি। নিখোঁজের বিষয়টি প্রশাসনকে জানাতে আজ (সোমবার) নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

​ছাত্রনেতা সাইদুরের আকস্মিক নিখোঁজে তার পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত তাকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে প্রশাসনের প্রতি জোর আকুতি জানিয়েছেন তারা।

​কোনো সহৃদয় ব্যক্তি যদি সাইদুর রহমানের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও তার দেখা মেলে, তবে অবিলম্বে নিকটস্থ থানা অথবা ছাত্র ফেডারেশনের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থ প্রত্যাবর্তনের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Back to top button