সারাদেশ

দেওভোগে শিশুদের জন্য নতুন বিনোদন কেন্দ্র ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

শিশুদের নির্মল আনন্দ ও বিনোদনের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় যাত্রা শুরু করেছে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন উপলক্ষে পার্কটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। বিশেষ করে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য নতুন এই আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকরা।

 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিদার খন্দকার বলেন, শিশুদের জন্য আনন্দঘন, সুন্দর ও উপভোগ্য পরিবেশ তৈরি করতেই আমাদের এই উদ্যোগ। শিশুদের বিনোদনের কথা বিবেচনা করে পার্কটিতে বিভিন্ন আকর্ষণীয় রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। ভবিষ্যতে দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন রাইড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিশুদের পাশাপাশি পরিবারের সদস্যরাও যেন স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই পার্কটি সাজানো হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’। তবে প্রতি শুক্রবার সারাদিন পার্কটি খোলা থাকবে।

নতুন এই বিনোদন কেন্দ্রটি চালুর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরে শিশুদের অবসর সময় কাটানোর জন্য আরও একটি আকর্ষণীয় গন্তব্য যুক্ত হলো।

Leave a Reply

Back to top button