সারাদেশ
গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) রাতে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে মো. হাবিবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়।
সম্প্রতি গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনে সরকার।

