সারাদেশ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ’হ’ত তৌফিকের মৃ’ত্যু, আইসিইউতে ছিলেন চিকিৎসাধীন

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ'হ'ত তৌফিকের মৃ'ত্যু,

গাজীপুরের বাংলাবাজারে পোশাক শ্রমিকদের আন্দোলনের ছবি তুলতে গিয়ে হা’ম’লার শিকার তৌফিক হোসেন মা’রা গেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।

 

সোমবার গাজীপুরের বাংলাবাজার এলাকায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ছবি তুলছিলেন তৌফিক। এ সময় বিক্ষোভকারীদের হা’ম’লায় গুরুতর আ’হ’ত হন তিনি। প্রথমে গাজীপুরে চিকিৎসা দেওয়া হলেও পরে তাকে ঢাকার হাসপাতালে নেওয়া হয়। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

 

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করীম ভূঁইয়া জানান, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী শ্রমিকদের আ’ঘা’তেই তৌফিক আ’হ’ত হয়েছিলেন। এ ঘটনায় পুলিশ জড়িত ছিল না বলে উল্লেখ করে তিনি জানান, মৃ’ত্যুর বিষয়টি তদন্ত করা হবে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারও জানান, ছবি তুলতে গিয়ে শ্রমিকদের হা’ম’লার শিকার হয়েছিলেন তৌফিক।

Leave a Reply

Back to top button