শিক্ষা

আজ এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলাফল

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষার ফলাফল আজ সোমবার বিকেল ৩টায় প্রকাশিত হবে।

 

গতকাল রবিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd) এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পুনঃনিরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

 

এছাড়া, আবেদনকারীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এ বছর উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি আবেদন জমা পড়েছিল। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেন। এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়ে।

 

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিলেন, যার মধ্যে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন।

 

গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফল অনুযায়ী, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৫২ দশমিক ১২ শতাংশ।

Leave a Reply

Back to top button