নরসিংদী শিবপুরে পিকআপ-সিএনজি সং’ঘ’র্ষে নারী নি’হ’ত, আহত ৩ জন৷
নরসিংদী শিবপুরে পিকআপ-সিএনজি সং'ঘ'র্ষে নারী নি'হ'ত, আহত ৩ জন৷

নরসিংদীর শিবপুরে পিকাপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার সকাল ১০টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মনোহরদী থেকে ইটাখোলাগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান নারী যাত্রী মিনারা বেগম। আহত হন অটোরিকশায় থাকা আরও পাঁচজন, যাদের মধ্যে রয়েছে এক শিশুও। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকাপ ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনূর মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

