
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এসআরবি সূত্র জানায়, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান চলছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলাতেও তাকে আসামি করা হয়েছে। অভিযোগগুলোর তদন্তের অংশ হিসেবে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, বিনিয়োগ ও সম্পদ অবরুদ্ধ এবং জব্দের আদেশ দিয়েছেন আদালত।

